শ্রীপুরে ২২ কেন্দ্রের ৬টি ঝুঁকিপূর্ণ
আসন্ন নির্বাচনে শ্রীপুর পৌরসভায় ২২টি কেন্দ্রের মধ্যে ছয়টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ।
বাকি ১০টি গুরুত্বপূর্ণ এবং ছয়টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়।
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ২২টি কেন্দ্রে এবার শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতজুড়ি তুলা গবেষণা কেন্দ্র, গিলারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওয়া ফুরকানিয়া মাদ্রাসা, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়- ১ (ইউনোক্স ভবন) ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ (মুক্তিযোদ্ধা একাডেমিক ভবন নিচতলা)।
গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো হলো শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়, বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয়, কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বেড়াইদেরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্নাপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়, কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা-১ ও ২, কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ ও ২।
আগামী ৩০ ডিসেম্বর শ্রীপুর পৌরসভার তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে মোট ভোটার ৫৮ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ২৯ হাজার ২৬২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ৮০৮ জন।
