শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার উপজেলার তিনানি বাজারে এ ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস জানান।
নিহত আব্দুল কুদ্দুস (৩৫) উপজেলার হাতিবান্দা পাগলারপাড় গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
পুলিশ কর্মকর্তা বিপ্লব বলেন, জমি নিয়ে আব্দুল কুদ্দুসদের সঙ্গে একই গ্রামের রফিকুল ইসলামদের বিরোধ চলছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়েছে।
“এর জেরে শুক্রবার রফিকুলের লোকজন কুদ্দুসকে পিটিয়ে আহত করে। মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়।”
