২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার সদরে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সদরের ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা বন বিট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া।

নিহত ছালেহ আহমদ (৬৫) ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ করাচী পাহাড় এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে।

এসআই মিনহাজ বলেন, ভোমরিয়া ঘোনা বন বিট এলাকার সামাজিক বনায়ন প্রকল্পের উপকারভোগী সালেহ আহমদ। বিকালে প্রতিদিনের মতো তিনি প্রকল্প পাহারা দিতে যান।

“সেখানে আরও কয়েকজন কাঠুরিয়া ছিলেন। হঠাৎ একদল হাতি ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি।”

পরে স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে বলে জানান এসআই।