২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিএনপির মেয়রপ্রার্থীর নির্বাচনী অফিসে হামলার অভিযোগ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়রপ্রার্থীর নির্বাচনী অফিসে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 05:24 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

গোবিন্দগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক জানান, মঙ্গলবার গোবিন্দগঞ্জ পৌরসভার বিএনপির মেয়রপ্রার্থী ফারুক আহম্মেদ এবিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

যার বিরুদ্ধে অভিযোগ, তিনি গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান সরকার।

ফারুক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে আতাউর রহমান ২৫/৩০টি মোটরসাইকেলে করে তার সমর্থকদের নিয়ে শহরের পশ্চিম চারমাথা এলাকায় এ আমার নির্বাচনী অফিসে আসেন।

“তারা আমার অফিসে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।”

ওই সময় তার সমর্থক সজিব মিয়া নামে এক কিশোরকে তারা মারধর করে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনা সাজিয়ে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।”

তবে অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে রিটার্নিং অফিসার জানান।

পৌরসভা নির্বাচনের মাঠের আরও খবর