২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ

ঢাকার ধামরাই উপজেলায় এক কলেজ ছাত্রীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 04:46 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

দগ্ধ মল্লিকা চক্রবর্তী (২৫) কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী গ্রামের স্বপন কুমার চক্রবর্তীর মেয়ে এবং মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্রী।

ধামরাই থানার ওসি রিজাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মল্লিকা সোমবার রাতে নিজ বাড়িতে খাওয়ার পর বাড়ির পাশে চাপকলে পানি আনতে গেলে ‘অচেনা এক  লোক’ তাকে এসিড ছুড়ে পালিয়ে যায়।

রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি জানান, এসিডে মল্লিকার মুখ ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা করার প্রস্তুতি চলছে। কে কী কারণে এসিড ছুড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।