২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে ২ মেয়র প্রার্থীকে জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই মেয়র প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 08:57 PM

Updated : 22 Aug 2022, 02:14 PM

সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া এ আদালত পরিচালনা করেন।

রিটার্নিং কর্মকর্তা ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই মেয়র প্রার্থী হলেন- বিএনপির মো. হারুন অর রশীদ (ধানের শীষ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দেলোয়ার হোসেন (হাত পাখা)।

জয়নাল আবেদিন বলেন, “ওই দুই প্রার্থীদের বিরুদ্ধে মোটর সাইকেল বহর নিয়ে প্রচারণার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে হারুন অর রশীদকে ৫ হাজার ও দেলোয়ার হোসেন ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

আগামী ৩০ ডিসেম্বর ফরিদগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

পুরনো খবর:

ফরিদগঞ্জে ২ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার