২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী মুক্ত দিবস ১৩ ডিসেম্বর

১৩ ডিসেম্বর নীলফামারী মুক্ত দিবস। একাত্তরের এ দিনে নীলফামারী হানাদার মুক্ত হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 11:19 AM

Updated : 22 Aug 2022, 02:14 PM

একাত্তরের ১৩ ডিসেম্বর সকালে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ।

দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ শোভাযাত্রা ও আলোচনাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শওকত আলী টুলটুল বলেন, পাকসেনাদের বর্বরতায় অতিষ্ঠ হয়ে এবং বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে নীলফামারীর ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে।

“অস্ত্রাগার লুট করে এবং ভারতে ট্রেনিং শেষে ৬ নং সেক্টরের কমান্ডার ক্যাপ্টেন খাদেমুল বাশারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাকসেনাদের বিভিন্ন ক্যাম্পে আক্রমন চালায়।

“মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে টিকতে না পেরে ১২ ডিসেম্বর রাতে হানাদাররা নীলফামারী ছেড়ে সৈয়দপুর সেনানিবাসে আশ্রয় নেয়। ”

শত্রু মুক্ত হলে ১৩ ডিসেম্বর শহরের চৌরঙ্গী মোড়ের ল্যাম্প পোস্টে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় বলে জানান তিনি।

পুরনো খবর:

নড়াইল মুক্ত দিবস পালিত
মুন্সীগঞ্জ মুক্ত দিবস ১০ ডিসেম্বর