২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে থানা থেকে হত্যা মামলার আসামির ‘পলায়ন’

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা থেকে হত্যা মামলার এক আসামি ‘পালিয়ে গেছে’ বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 12:03 AM

Updated : 22 Aug 2022, 02:14 PM

গত বছরের একটি হত্যা মামলার আসামি কবির হোসেন দুই দিনের রিমান্ডে ছিলেন বলে ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার(এএসপি) মো. শরফুদ্দিন জানান।

রিমান্ডের প্রথম দিন শনিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নাহিদ  জিজ্ঞাসাবাদের জন্য কবিরকে থানা হাজত থেকে বের করলে তিনি ‘পালিয়ে যান’ বলে কর্মকর্তারা বলছেন।

“তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে,” বলেছেন এএসপি শরফুদ্দিন।

গত বছর ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকার একটি ডোবা থেকে রকিব নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার ৪ নম্বর আসামি করা হয় একই এলাকার বাসিন্দা কবির হোসেনকে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। গত ২৯ নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।