২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে ‘ভারতীয় সন্ত্রাসী’ নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের হাতে রুহুল মণ্ডল নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন, যাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির অভিযোগে দুই দেশের সীমান্তরক্ষীরাই খুঁজছিল।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 12:18 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার মালুয়াপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে বলে ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিজিবি বলছে, রুহুল একজন ভারতীয় নাগরিক। সেখানে তার বাড়ি আছে, স্ত্রী ও তিন সন্তান আছে। আবার চুয়াডাঙ্গার সুবলপুরসহ বিভিন্ন স্থানে কয়েকজন নারী তাকে স্বামী বলে দাবি করে।

বিজিবি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গত বছর ১২ ডিসেম্বর মালুয়াপাড়ায় বিএসএফের এক কোম্পানি কমান্ডারের বাঁ আঙুল ও ডান হাতের কব্জি কেটে নিয়েছিল রুহুল মণ্ডল।

“সীমান্তে সন্ত্রাসী ও ডাকাতির কারণে সে দীর্ঘদিন ধরে বিজিবি ও বিএসএফের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল।”

বিজিবি ঠাকুরপুর ক্যাম্পের হাবিলদার আবু তাহের বলেন, রুহুলের অবস্থানের খবর পেয়ে বিএসএফ মালুয়াপাড়া সীমান্তে অভিযান চালায়। সেখানেই রুহুল নিহত হন বলে তারা জানতে পেরেছেন।

পুরনো খবর:

দিনাজপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু
‘সীমান্ত পেরিয়ে এসে’ বাংলাদেশিকে মারধর বিএসএফের