দিনাজপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু
মানবপাচার, সীমান্ত হত্যাসহ বিভিন্ন বিষয় সামনে রেখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু হয়েছে দিনাজপুরে।
রোববার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মেলন শুরু হয়।
দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্মেলনে মাদক ও মানব পাচার, সীমান্ত হত্যা, সীমান্ত হাটসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
“সম্মেলনে ভারতের ছয় জেলার ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার এবং একজন বিএসএফ কর্মকর্তাসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল আর বাংলাদেশের পক্ষে নয় জেলার প্রশাসক ও পুলিশ সুপার এবং বিজিবি ব্যাটালিয়ন কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন।”
এতে বাংলাদেশের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর এবং ভারতের পক্ষে জলপাইগুড়ির জেলা ম্যাজিস্ট্রেট পৃথা সরকার নেতৃত্ব দিচ্ছেন বলে জানান তিনি।
সোমবার বৈঠকের বিষয়ে সেখানে একটি যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান মিয়া
