২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের প্রার্থীকে কারণ দর্শাও নোটিশ

সিরাজগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 12:11 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ‘দ্রুত সময়ের মধ্যে’ জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাসদের মেয়র প্রার্থী নাজমুল ইসলাম মুকুল আওয়ামী লীগের এই প্রার্থীর বিরুদ্ধে শহরের বিভিন্ন স্থানে নৌকা প্রতীক সম্বলিত পোস্টার লাগানোর অভিযোগ আনেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

তিনি বলেন, কমিশন ঘোষিত নির্বাচনী আইন অনুযায়ী ১৪ ডিসেম্বরের আগে প্রতীক সম্বলিত পোস্টার লাগানো নিষিদ্ধ।

এ বিষয়ে কথা বলার জন্য সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

পুরনো খবর:

বেলকুচির একমাত্র নারী মেয়র প্রার্থী আশানুর
সিরাজগঞ্জে মেয়র পদের ফরম নিয়েছেন ১৫ জন
সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপির ১২ জনকে চিঠি