২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে আ. লীগ-বিএনপির ১২ জনকে চিঠি 

সিরাজগঞ্জের ছয় পৌরসভায় মেয়র পদে মনোনয়নের জন্য কেন্দ্র থেকে আওয়ামী লীগের ছয়জন ও বিএনপির ছয়জনকে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছে।    

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 08:13 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

মঙ্গলবার সকালে দুদলের কেন্দ্রীয় কমিটি মনোনয়ন চূড়ান্ত করেছে বলে জেলা নেতারা নিশ্চিত করেন।  

আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌরসভায় আব্দুর রউফ মুক্তা, কাজিপুরে হাজী নিজাম উদ্দিন, বেলকুচিতে আশানুর বিশ্বাস, উল্লাপাড়ায় নজরুল ইসলাম, রায়গঞ্জে গাজী আব্দুল্লাহ পাঠান ও শাহজাদপুরে হালিমুল হক মীরু।

Image
বিএনপির মনোনয়ন পাওয়া ছয়জন

বিএনপির মনোনয়ন পাওয়া ছয়জন

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার ছয় পৌরসভায় মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত করেছে।

তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে কেন্দ্রের চিঠি পেয়েছেন বলে জানান তিনি।

বিএনপির মনোনয়নপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ পৌরসভায় মোকাদ্দেস আলী, শাহজাদপুরে নজরুল ইসলাম খান, বেলকুচিতে আব্দুর রাজ্জাক মণ্ডল, রায়গঞ্জে নুর সাঈদ সরকার, উল্লাপাড়ায় বেলাল হোসেন ও কাজিপুরে মাসুদ রায়হান মুকুল।

সদর উপজেলা বিএনপি সভাপতি মজিবর রহমান লেবু কেন্দ্র থেকে এ ছয়জনকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন।