দিনাজপুরে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে ‘কষ্টিপাথরের’ একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের মেজর আব্দুল হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার হওয়া শিবলিঙ্গের ওজন ২২ কেজি; দাম আনুমানিক ২২ লাখ টাকা।
তিনি বলেন, “মঙ্গলবার ভোরে পার্বতীপুরের সোনাপুর এলাকায় বিজিবির একটি টহলদল কয়েকজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা কষ্টিপাথরের ওই শিবলিঙ্গ ফেলে পালিয়ে যায়।”
উদ্ধার শিবলিঙ্গটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।
