২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে মোটর মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 01:44 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার দুপুর থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান পঞ্চগড় মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু।

মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে গত রোববার থেকে পঞ্চগড় মোটর মালিক ও শ্রমিক সংগঠনগুলো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে।

ইকবাল কায়সার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

“বৈঠকে দাবি মেনে নিয়ে আজ থেকেই তা কার্যকরের পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেয় প্রশাসন। এ কারণে দুপুর সাড়ে ১২টার পর আমরা ধর্মঘট তুলে নেওয়া হয়।”

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আগামী ১৬ ডিসেম্বরের পর যে কোনো সময় আবার ধর্মঘট শুরু করা হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, আলোচনার মাধ্যমে দাবি মেনে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী সবকিছু করা হবে।

পুরনো খবর:

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট অব্যাহত