২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট অব্যাহত

মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে মোটর মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনে গড়িয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 08:49 AM

Updated : 22 Aug 2022, 02:10 PM

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেনু মিয়া জানান, ধর্মঘটের কারণে সোমবারও জরুরি সেবা সংক্রান্ত যানবাহন ছাড়া অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

দুদিন ধরে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

জেলা মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু জানান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের উদ্যোগে ধর্মঘট প্রত্যাহার ও দাবি নিয়ে আলোচনার জন্য রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত বৈঠক হয়।

“বৈঠকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা না আসায় ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।”

রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই পরিবহন ধর্মঘট শুরু করে জেলা মোটর মালিক সমিতি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।

ইকবাল কায়সার মিন্টু বলেন, সরকারের নিষেধাজ্ঞার পরও পঞ্চগড়ের মহাসড়কে পাগলু, নসিমন, করিমন ও ভটভটির মতো তিন চাকার যানবাহন চলছে। এর আগে সময় বেঁধে দেওয়া হলেও জেলা প্রশাসন এসব বাহন বন্ধ করার ব্যবস্থা না নেওয়ায় ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন তারা।

পুরনো খবর:

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট চলছে