২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 01:28 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল মিয়া জানান ।

নিহতের নাম মো. মোস্তফা (৩৮)।

আহত নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সহকারি উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলামকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই মোজাম্মেল বলেন, সকালে মোস্তফা ও রফিকুল মোটরসাইকেলে করে যাওয়ার পথে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়।

ময়নাতদন্তের মোস্তফার লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।