২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি প্রক্রিয়া শুরু বৃহস্পতিবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া বৃহস্পতিবার শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 06:56 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের উপ-পরিচালক গোলাম  মর্তুজা এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় মেধা তালিকায় ‘ক’ ইউনিটে (প্রকৌশল বিভাগ ও বিইউআরপি বিভাগ) ১ থেকে ৭৮০তম পর্যন্ত এবং ‘খ’ ইউনিটে (আর্কিটেকচার বিভাগ) ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

ভর্তির নিয়মাবলী এবং প্রয়োজনীয় তথ্যের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের নোটিস বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রুয়েটে দুই নতুন বিভাগ