রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (http://www.ruet.ac.bd) থেকে ফল জানা যাবে।
বিশ্ববিদ্যালেয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ডিসেম্বর সকাল ৯টায় মেধা তালিকায় ‘ক’ বিভাগে ১ থেকে ৮১০তম পর্যন্ত এবং ‘খ’ বিভাগে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
ভর্তির নিয়ম ও প্রয়োজনীয় নথির তালিকা প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (http://www.ruet.ac.bd) প্রকাশ করা হয়েছে।
