২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে দুই নতুন বিভাগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন দুটি বিভাগ চালু হচ্ছে, যাতে এ বছর ভর্তির সুযোগ পাবে ৯০ জন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 06:51 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বিভাগ দুটি হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এবং কেমিকেলস অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (সিএফপিই) বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক গোলাম মর্তুজা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীন ইসিই বিভাগে চলতি শিক্ষাবর্ষে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

আর মেকানিকাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত  সিএফপিই বিভাগে ভর্তি করা হবে ৩০ জনকে।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বেগ বলেন, বিভাগ দুটি সরকারের ডিজিটাইজেশন প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং নিরাপদ খ্যাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সহায়ক হবে বলে তার বিশ্বাস।