২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় আগুন আতঙ্ক, আহত ২০

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামার সময় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2015, 01:49 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

সোমবার সকালে সাভারের উলাইল এলাকার ‘আল-মুসলিম গ্রুপের’ কারখানায় এ ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠানটির সহকারী মহা ব্যবস্থাপক (নিরাপত্তা) ফরহাদ খান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কারখানার চার তলায় সামান্য আগুন ধরলে ফায়ার অ্যালার্ম বেজে উঠে। শ্রমিকরা আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে আসার সময় অন্তত ২০ জন আহত হন। 

“এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহতরা শ্রমিকরা প্রাথমিক চিকিৎসা শেষে কাজ ফিরেছেন।”

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক সাহাজুর শেখ জানান, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে কারখানার লোকজন।