সড়ক দুর্ঘটনায় মাগুরায় এসআই নিহত
মাগুরা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
রোববার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনায় এক যুবকও গুরুতর আহত হন।
নিহত মহিউদ্দিন বিশ্বাস (৫০) ঝিনাইদহে ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মহিউদ্দিন বিকেলে তার কর্মস্থল থেকে সুমন নামে এক যুবকের সাথে মোটরসাইকেলে করে মাগুরার দিকে আসছিলেন।
“মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ তেঁতুলতলায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন ঘটনাস্থলেই নিহত এবং সুমন গুরুতর আহত হন ।”
সুমনকে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
