২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে দুর্ঘটনায় ২ বোন নিহত

জামালপুর সদরে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন, আহত হয়েছে চারজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 10:26 AM

Updated : 25 Apr 2022, 02:15 PM

রোববার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের ঝিনাই সেতুতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই জয়নাল আবেদীন। 

নিহতরা হলেন পাংখা বেগম (৫৫) ও হাওয়া বেগম (৫০)।

আহত লক্ষ্মীনধর (৪৫), বাদল (৪০), উমর আলী (৪০) ও সহিজল মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এসআই জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝিনাই সেতুতে মাছবাহী পিকআপ ভ্যানটির সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই বোন নিহত হন। 

আহতদের উদ্ধার করে স্থানীয়রা জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান। লাশ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানান এসআই জয়নাল।

পিকআপ চালক চঞ্চল মিয়াকে (২৫) আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পুরনো খবর:

বাজির টাকা নিয়ে বিবাদ, ছুরিকাঘাতে যুবক খুন