লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২
লক্ষ্মীপুরে লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় শহরের ঝুমুর এলাকার কামাল হোসেনের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে বলে জানান লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
আহত লেগুনার মালিকের ছেলে বেলায়েত হোসেন ইমন ও গাড়ি মেরামত মিস্ত্রী কামাল হোসেনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, কামাল হোসেনের গ্যারেজে গাড়িটি মেরামত ও ঝালাই করার সময় সিলিন্ডার দিয়ে বের হওয়া গ্যাসে আগুন ধরে যায়। এতে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে গাড়িতে পুরো আগুন ধরে ইমন ও কামাল দ্বগ্ধ হন।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে বলে জানান তিনি।
