বদলগাছিতে ছুরিকাঘাতে কৃষক হত্যা
নওগাঁর বদলগাছি উপজেলায় এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যার পর রোকনপুন গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান বদলগাছি থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত খলিলুর রহমান (৫৫) রোকনপুর গ্রামের বাসিন্দা।
ওসি রফিকুল ইসলাম জানান, সন্ধ্যার পর মিঠাপুর বাজার থেকে খলিলুর রহমান বাড়ি ফিরছিলেন।
“পথে কয়েকজন যুবক তার পথরোধ করে এবং উপর্যুপরি ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।”
পূর্ব শত্রুতার জেরে খলিলুর রহমানকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি ।
