২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আটকে আছে ফ্লাইঅ্যাশবাহী কার্গো

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরাভোলা নদীর ডুবোচরে তিন দিন ধরে আটকে আছে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাইঅ্যাশবাহী একটি কার্গো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 12:41 AM

Updated : 22 Aug 2022, 02:08 PM

শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. কামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে ফ্লাইঅ্যাশ নিয়ে এমভি শোভন-১ নামে একটি কার্গো সুন্দরবনের ভিতর দিয়ে ঢাকায় যাচ্ছিল।

“৭৪০ মেট্রিকটন ফ্লাইঅ্যাশবাহী কার্গোটি মঙ্গলবার রাত ১১টার দিকে মরাভোলা এলাকা অতিক্রম করার সময় ঘন কুয়াশায় দিক হারিয়ে ডুবোচরে উঠে যায়।”

তবে বৃহস্পতিবার রাতে ফ্লাইঅ্যাশ সরিয়ে নিতে এমভি সাথীভাই নামে একটি কার্গো ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান এই কর্মকর্তা।

শুক্রবার সকালে ফ্লাইঅ্যাশ সরিয়ে নেওয়া শুরু হবে।

এর আগে মে মাসে প্রায় দুই হাজার মেট্রিকটন সার নিয়ে এমভি জাবালে নূর নামের একটি কার্গো একই স্থানে তলা ফেটে ডুবে যায়।