২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

শেরপুরের চারটি পৌরসভায়মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল জানান, আওয়ামী লীগ প্রার্থী হিসেবে শেরপুর পৌরসভায় গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ী পৌরসভায় আবুবক্কর সিদ্দিক বাক্কার, নকলা পৌরসভায় হাফিজুর রহমান লিটন এবং শ্রীবরদী পৌরসভায় মো. আবু সাইদকে চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, চলমান নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে বৃহস্পতিবার প্রার্থীদের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হবে।

দলীয় প্রার্থী হিসেবে শেরপুর পৌরসভায় আব্দুর রাজ্জাক আশীষ, নালিতাবাড়ী পৌরসভায় আনোয়ার হোসেন, নকলা পৌরসভায় মোখলেসুর রহমান তারা এবং শ্রীবরদী পৌরসভায় মো. আব্দুল হাকিমকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

বৃহস্পতিবার বিএনপি প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেবেন বলে জানান দলটির এ নেতা।