২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের দুই পৌরসভায় আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

আসন্ন পৌরসভা নির্বাচনে ফরিদপুরের পাঁচ পৌরসভার মধ্যে দুইটিতে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 09:14 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

দুই দলের জেলা নেতারা বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র রায়হান উদ্দিন মাস্টার। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি।

অন্যদিকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাইফুর রহমান মুকুল। তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

বোয়ালমারী পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃরদাহ পিকুল।

এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আব্দুল শুকুর শেখ। তিনি বোয়ালমারী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয়ভাবে দুই পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীরা দলের প্রার্থীর পক্ষে প্রচারণার কাজ শুরু করেছেন বলে জানান এই নেতা।

ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় প্রতীকে নির্বাচন করার জন্য মেয়র পদে ওই দুজনকে মনোনীত করা হয়েছে।”