২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ছাত্র হত্যায় মামলা দায়ের

দিনাজপুরে ছাত্রাবাসে পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারী আব্দুর রহিমকে হত্যার ঘটনায় আটক শুভ শেখের বিরুদ্ধে মামলা হয়েছে।  

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার রহিমের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে শুভ শেখকে একমাত্র আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন বলে জানান ওসি খালেকুজ্জামান।

ওসি জানান, প্রাথমিক তদন্তে হত্যায় শুভর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করা গেছে। দুপুরে তাকে আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একটি ছাত্রাবাসে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অফিস সহকারী  আব্দুর রহিমকে (৩২) হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে শুভ শেখকে রাতেই আটক করে পুলিশ।

পুরনো খবর:

দিনাজপুরে ছাত্রাবাসে গলা কেটে হত্যা