২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড পড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি সদর হাসপাতালে ফ্ল্যাগ স্ট্যান্ড পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি মো. সামসুউদ্দিন ভূইয়া।

নিহত ইয়াছিন (৫) জেলা শহরের উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা মো. কবির হোসেনের ছেলে।

ওসি বলেন, সকালে চিকিৎসা নিতে মা রনি বেগমের সঙ্গে হাসপাতালে যায় ইয়াসিন। হাসপাতালে প্রবেশের সময় প্রাঙ্গণে থাকা ফ্ল্যাগ স্ট্যান্ডটি নাড়াচাড়া করার সময় তা মাথার উপর পড়লে ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জীব ত্রিপুরাও ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয় বলে জানান।