২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনিং সেন্টারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এএসআইয়ের মৃত্যু

রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এএসআইয়ের মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

নিহত মনসুর আলী (৪৬) কুড়িগ্রাম সদর উপজেলার নিধিরাম মোঘলবাসা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে তিনি এএসআই হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মইয়ে উঠে ট্রেনিং সেন্টারের সামনের একটি গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হন মনসুর। 

“এ সময় মই থেকে রাস্তায় ছিটকে পড়ে আঘাত পান তিনি।  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”  

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।