পিএসসি পরীক্ষায় জালিয়াতি: ১৯ জন বহিষ্কার
পিএসসি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুইটি কেন্দ্রের ১৯ জনকে বহিষ্কার করেছে প্রশাসন।
এছাড়া একজনকে বহিষ্কারের পাশাপাশি দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ধর্ম বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বহিষ্কৃতরা আসল পরীক্ষার্থীদের জন্য বদলি পরীক্ষা দিচ্ছিল।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯ জন বদলি পরীক্ষার্থীই শিশু এবং একজন তরুণী। এ কারণে শুধু ওই তরুণীকে জরিমানা করা হয়।
