২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

সাতক্ষীরা সদরে বাসের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 08:24 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

নিহতরা হলেন সাতক্ষীরা পৌরসভার বাগানবাড়ির গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা বেগম (৩৫) ও তার মেয়ে সুমি (১০)।

ছয়ঘরিয়ার বিশ্বাস বাড়ির মোড়ে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরা সদর থানার এএসআই সোহরাব হোসেন জানান, সাতক্ষীরা সদরের  ছয়ঘরিয়ার বাবার বাড়ি থেকে এসে সন্ধ্যা ৭টার দিকে বেবিটেক্সি থেকে ছয়ঘরিয়ার মোড়ে মেয়েকে নিয়ে নামেন রাশিদা বেগম।

এরপর রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয় বলে জানান তিনি।