২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জাসাস নেতাকে শ্বাসরোধে হত্যা

নিখোঁজের তিনদিন পর ফেনীতে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট গ্রামে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।

নিহত আমির হোসেন (২৯) লস্করহাট এলাকার আবদুর রবের ছেলে। তিনি ইউনিয়ন জাসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

লস্করহাট বাজারে ‘শিল্পী ইলেকট্রনিক্স’ নামে একটি দোকান রয়েছে তার।

আমিরের শ্যালক শরিফুল ইসলাম বলেন, “গত ১৬ নভেম্বর সোমবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে লস্করহাট বাজারে দোকানে যান আমির। রাতে বাড়ি ফেরেনি। পরদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

“স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় আমিরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।”

পরিদর্শক শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে তাকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।