গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত একজনের ৩০ বছর ও অন্যজনের আনুমানিক বয়স ৪৫ বছর।
আহতদের কোনাবাড়ি ক্লিনিকে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
সালনা মহাসড়ক থানার ওসি মো. আবু দাউদ খান জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় কোনাবাড়িগামী যাত্রীবাহী লেগুনা ও বিপরীতমুখী আজমেরি পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।
“এরপর বাসটি পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”
