২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ কর্মীকে হত্যা: লাশ নিয়ে ‍মিছিল

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী আজিজুল ইসলামকে হত্যার প্রতিবাদে তার লাশ নিয়ে শহরে মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 04:55 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান জানান, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে নেতাকর্মীরা আজিজুলের লাশ বহনকারী গাড়ি নিয়ে শহর প্রদক্ষিণ করে।

মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে প্রতিপক্ষের লোকজন স্থানীয় যুবলীগ কর্মী আজিজুল ইসলামকে কুপিয়ে হত্যা করে।

রাতেই ডিঙ্গেদহ ও  আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এ হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে জনকে আটক করা হয় বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম।

এরা হলেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের সফিয়ার রহমান (৪০), ডালিম হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২৭), নেহালপুর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও জালশুকা গ্রামের মজিবর রহমান (৬০)।