২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৩১

চাঁপাইনবাবগঞ্জে নাশকতার আশঙ্কায় বিএনপি- জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 12:57 PM

Updated : 22 Aug 2022, 01:57 PM

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাজহারুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সোহরাব আলী রয়েছেন। বাকিদের পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, নাশকতার আশঙ্কায় পৌর এলাকার গনকা মহল্লা থেকে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব আলীসহ সদর থানার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জেলা পুলিশ কন্ট্রোল রুম জানায়, শিবগঞ্জে ১২ জন, নাচোলে তিনজন ও ভোলাহাটে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।