২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ‘মানবপাচারকারী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত  দুই ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 01:12 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, সোমবার সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, হাজী নুরুল হাকিমের ছেলে রহিম উল্লাহ  (৪০)  ও  মৃত সোনা আলীর ছেলে মো. আব্দুস সালাম (৩৫)।

ওসি বলেন, “দুজনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত  মানবপাচারকারী এবং তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মানব পাচারের মামলা রয়েছে।”

“দীর্ঘদিন ধরে দুজন পলাতক  ছিলেন। সম্প্রতি তারা এলাকায় ফিরেছে এমন খবরে তাদের বাড়িতে অভিযান চালানো হয়।”