২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ফেনী সদর উপজেলায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

রোববার দুপুরে উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট গ্রামের নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান।

নিহত আজিজুল হক লিটন (২৮) ওই ইউনিয়নের উত্তর দমদমা এলাকার আবদুল ওহাবের ছেলে।

লিটনের ভাই আনিছুল হক রিপন বলেন, লিটন রাজমিস্ত্রীর কাজ করে। শনিবার কাজ শেষে রাতে বাড়ি ফেরার পর কেউ তাকে ফোন করে ডেকে নেয়।

“এর পর আর বাড়ি না ফেরায় রোববার সকালে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুপুরে বাড়ির কাছে লস্করহাট নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার পেছনে ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়।”

ওসি বলেন, প্রাথমিক তদন্তে নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর লাশ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।