রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনে সময় বাড়ল
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় পাঁচদিন বাড়িয়েছে কর্তৃপক্ষ।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি আবেদনের সময় ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে এ আবেদন করা যাবে।
আগে ঘোষিত সময় অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।
এবারই প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কোটার পাশাপাশি পাঁচ শতাংশ কোটায় হিজড়া ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ বছর ছয়টি ইউনিটের অধীনে ২১টি বিভাগে ১ হাজার ১৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
