২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-জামায়াতের ২১ কর্মীসহ গ্রেপ্তার ৪৬

সাতক্ষীরায় ‘নাশকতা সৃষ্টির পরিকল্পনার’ অভিযোগে বিএনপি-জামায়াতের ২১ কর্মীসহ ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 11:18 AM

Updated : 25 Apr 2022, 02:09 PM

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার আটটি থানা এলাকায় যৌথভাবে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে বিএনপির তিনজন ও জামায়াত-শিবিরের ১৮ কর্মীসহ বিভিন্ন মামলার ২৫ আসামি রয়েছেন।

তবে পুলিশ কারও নাম-পরিচয় প্রকাশ করেনি।