২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ২ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 04:22 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর ও শ্রীনগর উপজেলার বালাসুর উত্তর পাড়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শ্রীনগর উপজেলার বালাসুর এলাকার মুদি দোকানি মো. আলমগীর হোসেন (৫৫) ও মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকার আমেরিকা প্রবাসী এমদাদ হোসেনের বাড়ির কেয়াটেকার মো. নাছির উদ্দিন (৪৫)।

শ্রীনগর থানার ওসি মো. সাহিদুল জানান, বালাসুর উত্তর পাড়ার রাস্তার পাশে আলমগীরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুস জানান, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নাছিরের লাশ পাওয়া যায়। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

লাশ দুটি ময়নাতদন্তর জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।