বাগেরহাটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু
বাগেরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন।
জাহাঙ্গীর শেখ (২২) বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শুক্রবার বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া বাজারে বর্তমান চেয়ারম্যান মনি মল্লিকের একটি ব্যানার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
ডেমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ মাথায় গুরুতর আঘাত পান।
“প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে সকালে তার মৃত্যু হয়।”
