২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতসহ গ্রেপ্তার ৪১

নাশকতার আশংকায় জামায়াতে ইসলামী, বিএনপি ও নিয়মিত মামলার আসামিসহ সাতক্ষীরায় ৪১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 01:54 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার আট উপজেলায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারদের মধ্যে বিএনপির একজন, জামায়াত- শিবিরের ১৯ জন ছাড়াও রয়েছেন নিয়মিত মামলার ২১ আসামি।

র‌্যাব পুলিশ ও বিজিবির এ বিশেষ অভিযানে সদরে ১৭ জন, কলারোয়ায় ৯ জন, তালায় ২ জন, কালিগঞ্জে ৫ জন,  আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ২ জন ও পাটকেলঘাটায়  ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। 

নাশকতার আশংকায় এ গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে জানান এসআই এনামুল।