চুয়াডাঙ্গায় পৌর জামায়াতের আমির গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার মফিজুর রহমান জোয়ার্দ্দার (৪৫) চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে শহরের গুলশানপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ ও বিজিবি তাকে গ্রেপ্তার করে।
সদর থানার এএসআই শাহ আলম জানান, চলতি বছরের জানুয়ারিতে বিএনপি-জামায়াতের অবরোধে নাশকতা সৃষ্টি ও পুলিশের কাজে বাধা দেওয়ার একটি মামলায় মফিজুরকে গ্রেপ্তার করা হয়েছে।
