২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে গৃহবধূকে হত্যার দায়ে প্রতিবেশীর মৃত্যুদণ্ড

বাগেরহাটের শরণখোলায় এক গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 09:43 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী জানান।

দণ্ডপ্রাপ্ত রুহুল হাওলাদার (৪১) শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের ইসমাইল হাসানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১২ সালের ২ মে দুপুরে শরণখোলা উপজলার উত্তর তাফালবাড়ি গ্রামের রুস্তম আলীর স্ত্রী ফরিদা বেগমকে (৫০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী রুহুল হাওলাদার। এ সময় এলাকাবাসী রুহুলকে ধরে পুলিশে দেয়।

এ ঘটনার পরদিন নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে শরণখোলা থানায় একটি হত্যা মামলা করেন।

একই বছর ৮ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ও শরণখোলা থানার তৎকালীন উপ-পরিদর্শন (এসআই) রেফাতুল ইসলাম অভিযাগপত্র দেন।