২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

জয়পুরহাট সদর উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 12:24 PM

Updated : 25 Apr 2022, 02:07 PM

শনিবার গভীর রাতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পাথুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।

নিহত আনোয়ার হোসেনের (৪৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ওসি ফরিদ বলেন, পাথুরিয়া গ্রামে রাতে দুর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আনোয়ার ধরা পড়ে। পরে স্থানীয়রা তাকে পিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।