২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫০

সাতক্ষীরায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2015, 11:22 AM

Updated : 22 Aug 2022, 01:49 PM

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার আটটি থানা এলাকায় পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানান সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ৩৭ জন, বিএনপির একজন এবং নিয়মিত মামলার ১২ আসামি রয়েছে।

এদের মধ্যে সদর থানায় ১২ জন, কলারোয়ায় ৮ জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ৯ জন, শ্যামনগরে ৪ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ৬ জন ও পাটকেলঘাটায় ৪ জন গ্রেপ্তার হয়েছে বলে জানান তিনি।