২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার সাভারে ময়লার স্তুপ থেকে এক নবজাতকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 03:55 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

শনিবার সাভারের আমিনবাজারের বরদেশী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন মিয়া।

তবে নবজাতকটির পরিচয় জানা যায়নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই গ্রামে ময়লা আবর্জনার স্তুপের মধ্যে কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় নবজাতকের মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

“কে বা কারা একদিন বয়সী মেয়ে শিশুটিকে গলা কেটে হত্যা করে ময়লার স্তুপের মধ্যে ফেলে দিয়েছে তা জানা যায়নি।”

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।