২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার ২

মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জেলার মোরেলগঞ্জ উপজেলা থেকে দুই যুবককে গ্রেপ্তার করার খবর জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 02:32 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

এরা হলেন- মোরেলগঞ্জ পৌরসভার সেরেস্তাদার স্বপন কুমার পোদ্দারের ছেলে চপল কুমার পোদ্দার (২৭) ও কলেজ রোডের আদর্শ পাড়ার মান্নান সিকদারের ছেলে মাঞ্জুরুল সিকদার ওরফে পলাশ (৩১)।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, মোরেলগঞ্জ বাজার থেকে শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই দুই যুবক কোরআনের আয়াত সম্পর্কে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করে। পরে তা প্রিন্ট করে স্থানীয়দের মধ্যে বিতরণ করে। এই সংবাদে তাদেরকে গ্রেপ্তার করা হয়।”

ওসি জানান, এ ঘটনায় শনিবার সকালে এসআই তরিকুল ইসলাম তাদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করেন। পরে তাদেরকে আদালতে হাজির করা হয়।