২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের ভাঙ্গায় জামায়াত নেতা আটক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় এক জামায়াত নেতাকে ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে আটক করেছে পুলিশ। 

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2015, 01:28 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

আটক মো. সরোয়ার হোসেন ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
ভাঙ্গা থানার এসআই মো. সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকা থেকে সরোয়ারকে আটক করা হয়।
 

ভাঙ্গা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, “নাশকতার চেষ্টা করতে পারেন, এই আশঙ্কায় সরোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাচ্ছে না।”

শুক্রবার দুপুর পর্যন্ত এই জামায়াত নেতার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।